অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবু খানের সংবাদ সম্মেলনের প্রতিবাদে মধুপুরে পাল্টা সংবাদ সম্মেলন প্রতিবাদ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

ছবি-দেশচিত্র

মধুপুর উপজেলা আওয়ামী লীগের অনাস্থা প্রদানকৃত সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ও তীব্র নিন্দা প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মধুপুর উপজেলা দলীয় কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর করা সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের প্রতিবাদে মধুপুর উপজেলা আওয়ামীলীগ এ সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, সভাপতি ও সম্পাদক তারা ১৫-২০ বছরে মুলদল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কাউন্সিল করতে পারেনি এবং স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিভিন্ন সভায় তাগিদ দিয়েও তাদের কে গতিশীল করতে পারেনি বলেন জানান। খোদ উপজেলা আওয়ামী লীগে এক যুগেও কমিটি না হওয়ায় এত দিনে ১২ জন সদস্য মৃত্যু বরণ করেছে ফলে দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়। এতে সভাপতি সম্পাদক তাদের আখের তারা নিজেরাই গুছিয়ে বলে উল্লেখ করা হয়।
তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা উল্লেখ করে বলেন, সম্পাদক কয়েকশত কোটি টাকার মালিক হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ সময় বলেন, তিনি ইতিপূর্বে দল ত্যাগ করে বাকশালে যোগদান ও তার ভাই সাংগঠনিক সম্পাদক  বাবলু খান জাতীয় পার্টির ছাত্র সমাজের আহবায়ক ছিলেন।
লিখিত বক্তব্যে আরো বলেন, সম্পাদক আবু খান সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হয়ে ডিবিসি চ্যানেলে ক্লিন ইমেজ ভদ্র মার্জিত উচ্চ শিক্ষিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন।
বিভিন্ন বিষয় নিয়ে ২০ ডিসেম্বর দলীয় সভায় সভাপতি সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পরে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় তিনি ২৫ ডিসেম্বর আবু খান কর্তৃক সংবাদ সম্মেলনের বক্তব্য অসত্য, উদ্দেশ্য, প্রণোদিত, দলের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্ন বিদ্ধ করা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন। এ সময় তিনি আবু খানের সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিবাদ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাইদ খান ছিদ্দিক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য গোলাম ছামদানী, আবুল কাশেম তুলা, উপ-দপ্তর  সম্পাদক প্রদীপ দেবনাথ, কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন মাস্টার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর