অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বকশীগঞ্জে ডিবি পুলিশের হাতে ৯ জুয়াড়ি গ্রেপ্তার


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা-২ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ওই গ্রামে দীর্ঘদিন থেকে জুয়া খেলা চলে আসছিলো। ঘটনার খবর পেয়ে জেলা ডিবি শাখা-২ এর উপপরিদর্শক (এসআই) আবু রায়হানের নেতৃত্বে একদল পুলিশ মাইছানিরচর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মাইছানিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রং মিয়া (২৫), আব্দুস সামাদ বেপারীর ছেলে ইউনুছ আলী (২৪), ফকির আলীর ছেলে আনারুল ইসলাম (২৮), হুরমুছ আলীর ছেলে আলীর হোসেন (৩৮), আফসার আলীর ছেলে জামান মিয়া (৫৫), খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম (৩৮), জামান মিয়ার ছেলে গদা মিয়া (৩০), মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩২) এবং সহেজ উদ্দিনের ছেলে মানিক আলী (৩৭)। এসময় জুয়া খেলার আসর থেকে কিছু নগদ টাকা ও জুয়া খেলার সঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

জামালপুর ডিবি শাখা- এর অফিসার ইনচার্জ (ওসি)  সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ি। বকশীগঞ্জ থানার জুয়া খেলা নিরোধ আইনে মামলায় জুয়াড়িদের আদালতে সোর্পদ করা হয়েছে।'

আরও খবর