নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবিতে প্রথমবারের মতো ৪৩টি বিভাগে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন

 রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একযোগে ৪৩টি বিভাগে প্রথমবারের মতো চালু করা হলো আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম। ফলে এখন থেকে আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত ডিসপ্লের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের ৩১৪ 

নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।


এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তি দিনদিন এগিয়ে চলেছে ফলে  প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে একযোগে ৪৩টি বিভাগে এই স্মার্ট ক্লাসরুম আজ থেকে চালু করা হচ্ছে। এখন থেকে  আমাদের উচিত হবে স্মার্ট ক্লাসরুমের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা। 


তিনি আরও বলেন, যে বিভাগগুলো এই স্মার্ট  ক্লাসরুমের আওতায় এসেছে সেই বিভাগের সংশ্লিষ্টরা যেন এই রুমের ব্যবহার সম্পর্কে জানতে পারে সেদিকে আইসিটি সেন্টারকে নজর দেওয়ার জন্য আহবান জানান উপাচার্য। বিভাগের শিক্ষকদের মধ্যে যারা ইয়াং শিক্ষক রয়েছে তাদের এটি সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আমি বিশ্বাস করি, স্মার্ট ক্লাসরুম ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে তেমনি তথ্য প্রযুক্তি সম্পর্কেও জানতে পারবে।


স্মার্ট ক্লাসরুমের স্থাপনের সার্বিক দায়িত্বে থাকা আইসিটি সেন্টারের পরিচালক ড. মো.খাদেমুল ইসলাম মোল্যা বলেন, স্মার্ট প্রজেক্টের মাধ্যমে এই স্মার্ট ক্লাসরুমে অন্য কোনো বোর্ড ব্যবহার করতে হবে না। এর পরিবর্তে রয়েছে স্মার্ট ডিসপ্লে। এই বোর্ডের মাধ্যমে অডিও-ভিডিও সহ বোর্ডের ডিসপ্লেতে টাচের মাধ্যমে লেখা ও মুছাও যাবে। স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে ক্লাস রুমের শিক্ষার্থী ছাড়াও রিমোট শিক্ষার্থীদেরকেও একই ক্লাসে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এখানে দুটি ক্যামেরা ও আধুনিক সাউন্ড সিস্টেম রয়েছে যার ফলে লেকচার প্রদানকালে রুমের শিক্ষার্থী ও রিমোট শিক্ষার্থীদের অডিও-ভিজুয়ালে কোন সমস্যা না হয়।


তিনি আরও বলেন, এই ক্লাসরুমে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসরুমে আরও বেশী মনোযোগী হবেন। এই স্মার্ট ক্লাসরুম বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ দেশ গড়ার ক্ষেত্রে সহযোগী হবে বলে তিনি মনে করেন। 


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এক্রাম উল্লাহ, পরিবহন দপ্তরের প্রশাসক ড. মোকছিদুল হক, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারাও  উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর