‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ২৩জন সেরা মহিলা অভিভাবক-কে 'উম্মুল খাস্সাতু' পু্রস্কার প্রদান করেছে বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা

বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।



বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, মোঃ হানিফ চৌধুরী, দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির প্রমুখ।

মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, উন্মুক্ত প্রশিক্ষণ কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্টসহ চলতি বছরের সেরা ২৩জন মহিলা অভিভাক-কে 'উম্মুল খাস্সাতু' পু্রস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা অভিভাবক মায়েদের হাতে 'উম্মুল খাস্সাতু' সম্মাননা স্মারক তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।

অনুষ্ঠানে মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, শুভাকাঙ্খীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, মাদরাসাটি ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

Tag
আরও খবর