নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

তিতাসে দিনব্যাপী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণসংযোগ

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর নৌকা (প্রতীক) নিয়ে তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কড়িকান্দি বাজার হতে শুরু করে ইউনিয়নের একলারামপুর, তেতুয়ারামপুর, কলাকান্দি, বিরামকান্দি,কাপাষকান্দি, রাজাপুর চর রাজাপুর তিতাস নদীর নতুন চর হয়ে কড়িকান্দি বাজারস্থ উপজেলা  আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভ্ূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক শাহাজান, উঃ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য রাজা মিয়া সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, হাজ্বী মো. মহাসিন, কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া, উপজেলা আ'লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার, শাহ আলম মেম্বার, রফিকুল ইসলাম প্রমুখ।


এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আহমেদ, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজ্বী শাহ আলম সরকার, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ মুন্সী, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে নারান্দিয়া ইউনিয়নের দুঃখিয়ারকান্দি,নয়াকান্দি, ভাটিবন,তুলাকান্দি,তাইরাকান্দি,বালুয়াকান্দি, নারান্দিয়া, খলিলাবাদ ও আসমানিয়া গণসংযোগ শেষে আসমানিয়া বাজারে পথসভা করেন।

আরও খবর