ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নওগাঁ বাক্স পদ্ধতিতে সরিষা ফুলের মধু সংগ্রহ

মধু সংগ্রহ

নওগাঁয় বাক্স পদ্ধতিতে সরিষা ফুলের মধু সংগ্রহ


নওগাঁ প্রতিনিধি:

খাদ্য শস্য ভান্ডার খ্যাত জেলা নওগাঁর প্রায় সব এলাকায় এবছর সরিষার চাষাবাদ করা হয়েছে । জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। আর এই শীত কালীন শস্য সরিষা ফুল থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত জেলার মৌচাষীরা। শুধু নওগাঁ জেলার নই জেলার বাহিরের বিভিন্ন অঞ্চল থেকে এসে বাক্স পদ্ধতিতে মধু সংগ্রহ করছে মৌচাষীরা। ফুল থেকে মধু সংগ্রহ করতে খরচ কম হওয়ায় লাভের পরিমাণ বেশি হয় বলে জানিয়েছেন মৌচাষীরা। সরিষা ফুল থেকে সংগ্রহ করা খাঁটি এই মধু গুনে ও মানে অত্যন্ত ভালো হওয়ায এই মধুর চাহিদা রয়েছে ব্যাপক। আর মধু আহরণের মাধ্যমে বাড়তি আয় করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। তবে এবছর মৌসুমের আবহাওয়া অনুকূলে থাকলে মধু সংগ্রহের পরিমাণ অধিক হবে বলেও জানান তারা।


সরে জমিনে দেখা যায় সদর উপজেলার দুবলহাটি এলাকায় সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য কাঠের বিশেষভাবে তৈরি বাক্স সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। যার ওপরের অংশটা পলিথিন ও চট দিয়ে মোড়ানো রয়েছে।প্রতিটি বক্সের ভেতরে দেওয়া হয়েছে একটু করে  রানি মৌমাছি। যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি।

রানির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানি মৌমাছির বিপরীতে তিন হাজারেরও বেশি পুরুষ মৌমাছি থাকে একেকটি বাক্সে।এরপর সেই সব বাক্স থেকে সরিষা ক্ষেতের ফুলে ফুলে ভো ভো শব্দ তুলে ঢু মারতে থাকে প্রশিক্ষিত মৌমাছিরা। এভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে চলে আসে সেই বক্সে।


সাতক্ষীরা থেকে মধু সংগ্রহ করতে আসা মুকুল জানান, নভেম্বরের শেষের দিকে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু হয়। প্রথমে সরিষা ক্ষেতের পাশে মৌমাছি ভর্তি বক্স রাখা হয় । মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে সেই বক্সে জমা করে। এভাবে ৮ থেকে ১০ দিন পর আমরা বক্স খুলে সেখানে থেকে মধু সংগ্রহ করি। আমি এখানে ম্যালিফেরা জাতের মৌমাছির ১৫০ টি বক্স রেখেছি।বক্স গুলোথেকে  প্রতিবার মধু সংগ্রহের সময় প্রায় এক থেকে দেড় কেজি মধু পাই। এবং এই মধুগুলো প্রতি কেজি ৪০০ টাকা করে বিক্রি করছি। এক মৌসুমে ৩০ থেকে ৪০ দিন ধরে মধু সংগ্রহ করা হয়। আর এই সময়ের মধ্য প্রতিটি বক্স থেকে ৪ বার মধু সংগ্রহ করা যায়। এ মৌসুমে সব মিলিয়ে ১৫ থেকে ২০ মন মধু সংগ্রহ করতে পারবো বলে আশা করছি যা ২ লক্ষ ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকায় বিক্রি হবে। এই পক্রিয়ায় মধু সংগ্রহ খাঁটি ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই এসে নিজে দেখে শুনে মধু কিনতে পারছে এতে ক্রেতারাও অনেক খুশি আমরাও তা আনন্দের সাথে বিক্রয় করছি। তবে এবছর মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় সরিষা ফুলের ক্ষতি হয়েছে যার ফলে মধু সংগ্রহের পরিমাণ কিছুটা কম হচ্ছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক আবুল কালাম আজাদ জানান, এবছর জেলায় প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। আর এই সরিষা ফুল থেকে বাক্স পদ্ধতি ব্যবহার করে  বাণিজ্যিক ভাবে জেলার বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করছে মৌচাষীরা। যা স্থানীয়দের চাহিদা মিটিয়ে বাহিরেও রপ্তানি করা হচ্ছে। সরিষা ফুলের মধুতে কোনো প্রকার ভেজাল থাকে না। একেবারে খাঁটি। আর এভাবে মৌমাছি চাষ করে মধু আহরণের মাধ্যমে বাড়তি আয় করে লাভবান হচ্ছেন অনেকেই যার ফলে বক্স পদ্ধতিতে মধু সংগ্রহে আগ্রহ বাড়ছে এলাকার মানুষদের।

আরও খবর