যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বনাথে ইটভাটা শ্রমিকের ঘাতক গ্রেফতার : রহস্য উদঘাটন




বিশ্বনাথে ইটভাটা শ্রমিক আমিন আহমদ সিয়াম (১৭) নামের কিশোরকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে থানা পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) থানা কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবি করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ২৪ ঘন্টার ভেতরে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছেন দাবি করে বলেন, এ ঘটনায় আলামতসহ প্র্রধান আসামীকে গ্রেফতার করেছেন। ওই প্রধান আসামী উপজেলার রামপামা ইউনিয়নের উত্তর আজিজনগর (কান্দি) গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আরকুম আলী (৪০)।
শনিবার দিবাগত রাত ৩টায় তার নিজ বাড়ি থেকে আরকুম আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামী বলেছে যে নিহত আমিন আহমদ সিয়ামকে সে বলাৎকার করেছে। আর এই ঘটনা প্রকাশ পাওয়ার ভয়ে সিয়ামের সাথে থাকা টাওয়াল দিয়ে তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। এছাড়াও আসামীর স্বীকারোক্তিতে ঘটনাস্থল থেকে নিহত সিয়ামের ব্যবহৃত টাওয়াল, প্যান্ট, শার্ট, জুতা ও ব্যাল্ট উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে হবে বলে জানান তিনি।
“নিখোঁজের’ ৩দিন পর শনিবার (২৩ ডিসেম্বর) ইটভাটার পূর্বে রামপাশা ইউনিয়নের ধুপড়িখাল বিলের একটি ঝুপ থেকে সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) নিহত আমিন আহমদ সিয়াম ‘নিখোঁজ’ হয়। পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার বাবা বাদি হয়ে ‘নিখোঁজের’ ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৯২১। আর এই ‘নিখোঁজের’ ৩দিন পর শনিবার (২৩ ডিসেম্বর) তার লাশ উদ্ধার হলে রাতে সিয়ামের বাবা ইটভাটা শ্রমিক সরদার আকবর আলী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা করেন। মামলা নং-৮/১৭৫। আর এই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
তবে বাদি আকবর আলীর অভিযোগ ছিল ইটভাটার মেশিন মেকার চান্দ আলী (৫৩) তার ছেলেকে হত্যা করেছে। তাই ঘটনার দিন জিজ্ঞাসাবাদেও জন্য মেশিন মেকারসহ দু’জনকে আটকও করেছিল পুলিশ। আটক হওয়া অপরজন ট্রাক্টর চালক রবিউল ইসলাম (৪৮)।
Tag
আরও খবর