ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে দলিল লেখকদের কর্মসূচী প্রত্যাহার


সুনামগঞ্জের জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের অপসারণের দাবীতে উপজেলা দলিল লেখক সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের কলম বিরতি কর্মসূচী অবশেষে প্রত্যাহার করা হয়েছে। 

আজ বুধবার (১২ অক্টোবর) কলম বিরতির প্রায় ২ সপ্তাহের মাথায় জরুরি বৈঠকের মাধ্যমে  ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নেন দলিল লেখকরা। 

জানাগেছে,  সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে অসাধু আচরণ, ক্ষমতার অপব্যাবহার সহ নানা অনিয়মের অভিযোগে অনিদিষ্ট কালের কলম বিরতি পালন করেন দলিল লেখক সমিতি। 

ফলে লাগাতার ২ সপ্তাহ কর্মসূচী চলমান থাকায় অফিসের দৈনন্দিন কর্মকান্ডে  অচলাবস্থা বিরাজ করে ।

পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন উপজেলার সেবা গ্রতীতারা। 

এতে অফিসে দলিল রেজিস্ট্রেশন না হওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারায়। 

এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নজরে আসলে জনস্বার্থে তিনি এ বিষয়টি সুরাহার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 

এরই প্রেক্ষিতে এক জরুরী বৈঠকের মাধ্যমে উভয়পক্ষ বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হন।

এ সময় সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ মফিজুল ইসলাম ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই সহ উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলাপ-আলোচনা শেষে 

সাব-রেজিস্টার আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলী ও আন্দোলনকারী দলিল লেখকদের মধ্যে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়।

পরে অনির্দিষ্ট কালের কলম বিরতি থেকে সরে দাড়াঁন দলিল লেখকরা। 

ফলে আগামীকাল বৃহস্পতিবার দলিল রেজিষ্ট্রেশন হবে বলেও বৈঠকে একমত পোষন করা হয়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ বলেন, আমাদের বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

জনগণের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে কর্মসূচী আমরা প্রত্যাহার করেছি। 

তিনি (রেজিস্ট্রার) আমাদের কথা দিয়েছেন, 

এখন থেকে সবাইকে নিয়ে সুন্দরভাবে তিনি অফিস পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি ।

উল্লেখ্য: জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলীর একটি দলিলকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর বিরোধ সৃষ্টি হয়। 

এর পর থেকে কলম বিরতি কর্মসূচী ঘোষনা করেন দলিল লেখকরা। 

সাবরেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে যোগদানের পর থেকে অসাদাচরণ, ক্ষমতার অপ-ব্যবহার,অনিয়ম-দূর্নীতি সহ নানা অভিযোগ তুলেন এলাকার গর্ন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন এলাকার সেবা গ্রহীতা সহ দলিল লেখকরা। 

যার কারণে রোষানলে পড়েন রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসান।

Tag
আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে