চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

হারিয়ে যাচ্ছে হুতুম পেঁচা

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 24-12-2023 04:32:58 am


মোঃ ফরমান উল্লাহ


পেঁচা বাংলাদেশে একটি পরিচিত পাখির নাম। অন্যান্য পাখির চেয়ে পেঁচার শারীরিক গঠন ভিন্ন। দেখতে একটু অদ্ভুত মনে হয়। হাঠাত কেউ পেঁচা দেখলে ভয়ে আঁতকে উঠতে পারে। প্রকৃতপক্ষে পেঁচাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই।


একটা সময় ছিল গভীর রাতে বসত ঘরের আশে-পাশে  গাছের ডালে পেঁচার ডাক শোনা যেতো। এখন আর পেঁচার ডাক শোনা যায় না। পেঁচা যখন রাতের আঁধারে নিম নিম করে ডাকতো তখন অনেকে ভয় পেয়ে যেতো। মানুষ ভাবত পেঁচা ডাকছে হয়তো কেউ মারা যেতে পারে। এটা এক প্রকারের কুসংস্কার।  কারণ পেঁচা ডাকলেই কেউ মারা যাবে এমন কোন যৌতিক তথ্য আজও পাওয়া যায় নি।


পেঁচাকে অনেকে অশুভ পাখি বলে থাকেন। প্রকৃতপক্ষে পেঁচা কোন অশুভ পাখি নয়। পেঁচাকে শুভ পাখি বলা যেতে পারে। কারণ পেঁচা ফসলের ব্যাপক ক্ষতি থেকে বাংলাদেশের কৃষক বা কৃষি খাতকে অনেকাংশে রক্ষা করতে পারে। ইঁদুর বাংলাদেশের কৃষক এবং কৃষি খাতে অনেক ক্ষতি করে থাকে।  আর পেঁচার শিকারের মধ্যে প্রধান শিকার হলো ইঁদুর। পেঁচা ইঁদুরকে শিকার করে খাবার হিসাবে গ্রহণ করে কৃষি খাতকে ইঁদুরের আক্রন থেকে রক্ষা করে থাকে।


পেঁচার চোখ অম্যান্য পাখির চোখ থেকে আকারে বড়। পেঁচার দিনে চলাচল করে না। রাতে চলাচল করে বলে পেঁচাকে নিশাচর পাখিও বলা হয়ে থাকে। অনেকে মনে করেন পেঁচা অন্যায় কাজ কর্ম সহ্য করতে পারে না বলে রাতের আঁধারে চলা ফেরা করে। 


৮০ দশকের দিকে বড় গাছ এবং জঙ্গলে পেঁচা দেখা যেতো। সমাজের কতিপয় লোভি মানুষ কর্তৃক বড়বড় গাছ এনং বনাঞ্চল ধ্বংস করার ফলে পেঁচা প্রায় বিলুপ্তির পথে। এখন আর আগের মত পেঁচা দেখা যায়।  নির্বিচারে বড় গাছ এনং বনাঞ্চল নিধন করা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পেঁচা একটি অপরিচিত পাখি হবে পরিগনিত হবে। বাংলাদেশের কৃষি খাতকে ইঁদুরের আক্রমন থেকে বাঁচাতে পেঁচা সংরক্ষনে অভয়ারণ্য করা দরকার। 


জানা যায়, প্যালেস্টাই, জর্ডান ও ইসরাইলে জমির পাশে পেঁচার জন্য বাসা তৈরী করে রাখা হয় জমির ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে।


অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সকল মহাদেশে পেঁচা দেখতে পাওয়া যায়। পেঁচাকে অনেকে অশুভ পাখি মনে করেন। প্রকৃত পক্ষে পেঁচা অশুভ পাখি নয়। সনাতন ধর্মের লোকেরা পেঁচাকে দেবা লক্ষীর বাহন মনে করেন। 


পেঁচা নিজে বাসা তৈরী করতে পারে না। তারা অন্যের তৈরী করা বাসায় এবং বড় গাছের কুটরি ও বনজঙ্গলে বসাস করে। 


আসুন প্রকৃতির একটি অতি উপকারী প্রাণী হুতুম পেঁচাকে বাঁচাতে নির্বিচারে গাছ ও বনজঙ্গল নিধন রোধ করি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

Tag
আরও খবর