কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বিয়ের নাটক করে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রতারক।

বিয়

তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ,বিয়ের নাটক সাজিয়ে পতিতালয় বিক্রি চেষ্টা,সরকারি চাকরি দেওয়ার প্রলোভন  দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিস ইমন ওরফে বুলবুল (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও রাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 


শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।


পুলিশ সুপার জানান,জেলার পাংশা উপজেলার এক তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন অভিযুক্ত আসামি। পরে একাধিক বার ধর্ষণের পর প্রতারণার নাটক সাজিয়ে বিয়ে করে ওই কিশোরীকে টাকার বিনিমেয়ে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে পাচারের চেষ্টা করে।


পরবর্তীতে ওই কিশোরীর মা বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানায় ধর্ষণ, প্রতারণা এবং মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত আসামি আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান।


তিনি আরও জানান,বিয়ের পাশাপাশি চাকরি দেওয়ার কথা বলেও মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন অভিযুক্ত।তিনি করোনার সময়  স্বাস্থ্য বিভাগের উদ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে এক কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 


আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিস ইমন ওরফে বুলবুল চুয়াডাঙ্গায় দুইটি, মেহেরপুরের দুইটি, ঝিনাইদহে দুইটি ও রাজবাড়ীতে একটি বিয়ে করেছেন। তিনি বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার নিতেন। তার নামে দেশের বিভিন্ন থানায় চারটি প্রতারণা মামলা হয়েছে। 

আরও খবর