আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের রাজনীতিতে বিষফোড়া। এই বিষফোড়াকে এ দেশের রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।
আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামি ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে সবাই এ সুযোগকে কাজে লাগান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদেরকে দলে দলে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।
এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
পরে বিকেলে ওবায়দুল কাদের নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথ সভায় বক্তব্য রাখেন।
এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাবা-মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের।
৮ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ২৬ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে