শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নির্বাচিত হলে চান্দিনাবাসীর অধিকার নিশ্চিতে কাজ করবো- অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই। আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে চান্দিনার সর্বস্তরের জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবো।


কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।




তিনি বলেন- উপ-নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মাত্র ২ বছরে চান্দিনায় শিক্ষা, চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করেছি। এবার যদি নির্বাচিত হই তাহলে মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবো। চান্দিনায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।




অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য হাজী শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।




সাংবাদিক রণবীর ঘোষ কিংকর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কবি সৈয়দ জালাল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, পৌর মহিলা যুবলীগ সভাপতি নিপা আক্তার।




প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি রুবি আক্তার, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহিন ভূইয়া, পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, পৌর কাউন্সিলর আবু কাউসার প্রমুখ।

আরও খবর