অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলের বরুণায় লক্ষাধিক মানুষের কান্নাভেজা মুনাজাতে সমাপ্ত হলো ছালানা ইজলাস

আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণসহ দেশ জাতির সমৃদ্ধি কামনা করে সিলেট বিভাগের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন সমাপ্ত


লক্ষাধিক মুসলমানদের অশ্রুসিক্ত নয়নে আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে সিলেট বিভাগের বরেণ্য বুজুর্গ, শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর খলিফা, কুতবে দাওরান,মুজাদ্দিদে যামান আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত, ফেদায়ে ইসলাম শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদি (রহ.) এর স্মৃতিবিজড়িত  মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (ছালানা ইজলাস) ২০২৩।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হওয়া দিবা রাত্রব্যাপী সম্মেলনের আখেরি মোনাজাত শুক্রবার শেষ রাতে অনুষ্ঠিত হয়। 

সারা জাহানের মুসলমানদের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, হেদায়েত, সমৃদ্ধি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমীরে আঞ্জুমানে হেফাজাতে ইসলাম ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। 

বরুণার ছালানা ইজলাস কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তর থেকে শুরু করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। এ সম্মেলনে প্রতি বছরই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আর এটি ছিল সিলেট বিভাগের বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন। 

সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা বৃহস্পতিবার সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন। বিশেষ করে বরুণার ছালানা ইজলাসের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে। 

গতকাল শ্রীমঙ্গলের বরুণায় সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাত বরুণা মাঠে অনুষ্ঠিত হয়। জুমআর নামাজের পূর্বে বয়ান এবং জুমআর নামাজের ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী। 

বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বরেণ্য ইসলামি স্কলার ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করেন। 

এবারের সম্মেলনে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে বয়ান পেশ করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম, সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আতাউল হক জালালাবাদি, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমি,  অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আশরাফ আলী হরষপুরী,মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানি, মাওলানা আলী হাসান উসামা, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাদ আমীন বর্ণভী, কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুরসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী স্কলারগণ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি অলিলা গ্লাস কোম্পানির সত্ত্বাধিকারী জিল্লুর রহমানসহ আরও অনেকেই।

বরুণা মাদরাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণের পাশাপাশি কম্পিউটার প্রক্ষিণ, কারিগরি শিক্ষা ও ইলেকট্রিকসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। দ্বীনি এই প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে নিবেদিত। এই মাদরাসার উদ্যোগে সমাজের গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি টিউবওয়েল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়। বরুণা মাদরাসার সৌন্দর্য বাড়িয়েছে মসজিদে আবু বকর। এখানে একসঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এত বড় মসজিদ সিলেট বিভাগে আর নেই।

বরুণা মাদরাসাটি ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী। 

Tag
আরও খবর