চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

নোয়াখালী নিষেধাজ্ঞা অমান্য, ৪ জেলেকে জরিমানা

নোয়াখালী নিষেধাজ্ঞা অমান্য,


 নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরায় ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জেলেদের কাছ থেকে ৩ লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এর আগে মঙ্গলবার বিকেলে পর্যন্ত চরফকিরা ও মুছাপুর ইউনির উড়িরচর এলাকার মেঘনা নদীতে এ অভিযান চালান নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।

জানা যায়, রাতে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে  চরফকিরা-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুছাপুর-চরফকিরা সীমান্ত এলাকার মেঘনা নদীর পাড় থেকে ৩ লাখ মিটার ইলিশ ও জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। 

তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। এ সময় যারা আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন, মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

আরও খবর