সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে পৃথক স্থান থেকে নবজাতক ও গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে নবজাতক ও গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে,বুধবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে মৃত নবজাতক ও বিকেলে চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতকটির কোনো ওয়ারিশ না পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে চরফকিরা ইউনিয়নে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে দুইটি লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আবদুস সুলতান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর উভয় ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর