স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির সাথে অটোভ্যানের সংঘর্ষে নিহত-২ আহত-৪

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি :


জয়পুরহাটের কালাই উপজেলাই তেলবাহী লড়ির সাথে  অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে   জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত এবং আহত ব্যক্তিরা সকলেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা।  নিহত সোবাহান আলী (৬০) পিতা- মৃত জিয়াউদ্দিন এবং নিহত রফিকুল ইসলাম  (৪৫) পিতা- গুদলি মিয়া। 

আহত ব্যাক্তিরা  হলেন- সুজাউল ইসলাম (৫০) পিতা-শাহাদত আলী, মুনছর আলী (৩২) পিতা- আয়েজ উদ্দিন, কোরবান আলি (৪৬) পিতা- রজিব উদ্দিন এবং আইজুল (৩৭) পিতা- বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে কাজ শেষে অটোভ্যানে বাড়ির দিকে ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে ফেরার পথে পেছন থেকে তেলবাহী লরি অটোভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় তেলবাহী লরিটি রাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে যায় আর অটোভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্মরত চিকিৎসক সুজাউলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর রফিকুল ইসলামকে জপুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে রফিকুল মারা যায়। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ মো. ওয়াসীম আল বারী বলেন, দুর্ঘটনার পর থেকে তেলবাহী লরির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

Tag
আরও খবর