‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ন্যাজ্যারীণ মিশনের জার্মান ডক্টর প্রকল্পের ত্রৈ-মাসিক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পুর্ব নওগাঁয় গ্রামে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন জার্মানীর দাতা সংস্থা German Doctors  এর সহযোগিতায় Availing Health Services for Tea garden Labourers and other Vulnerable and Marginalized People in Sreemongal প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় Tri-monthly sharing, cross learning and exchange/referral of services among the stakeholders বিষয়ক পারস্পরিক আদান প্রদান এবং মত বিনিময় সভা রবিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী উক্ত সভায় সমাজ এবং সংগঠনের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বদানকারীর এবং সুবিধাভাগীগণ উপস্থিত ছিলেন। সকালে প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং প্রোজেক্টের মাধ্যমে এক বছরের সামগ্রীক চিত্র তুলে ধরেণ। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব।

সভাচলাকালীন সময়ে উপস্থিত সদ্যসবৃন্দ প্রকল্প এবং প্রকল্পের সেবা সর্ম্পেকে জানতে চান। চলমান প্রকল্পের সেবাসমূহ সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরো সহজ উপায়ে কিভাবে তাদের দোরগোড়ায় পৌছে দেওয়া সম্ভব সেই কর্মপদ্ধতি নিয়েইও গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বক্তারা বিভিন্ন ধরনের মূল্যবান পরামর্শ এবং নির্দেশনাও দেন। এছাড়াও অন্যান্য এনজিও ও উন্নয়ন সংস্থার সাথে একে আপরের সহযোগী হয়ে কিভাবে কাজ করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন সভায় আগত বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে কাজ করা দেশি-বিদেশী এনজিও প্রতিনিধিগণ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন যথাক্রমে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড (সিআরপি) বাংলাদেশের ম্যানেজার শাকিল আহমেদ, হিড বাংলাদেশের ডিস্ট্রিক সুপারভাইজ রিতা মন্ডল, বিএনএম এর IHLTMP প্রোজেক্ট ম্যানেজার রাকিব হাসান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, কমিউনিটি জনপ্রতিনিধি সাব্বির হোসেন। উপস্থিত ছিলেন বিএনএম এর ফিল্ড অফিসার অর্নব বোর্নাজি, সুবুজ চন্দ্র শীল, মজেশ সিং বাড়াইক, জয়কা লিন্দি এবং শান্তা তাঁতী। সভার মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ বা CHV তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধারেন। তাদের সুযোগ-সুবিধা ও কাজের পরিবেশ কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিএনএম এর পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটির পরিচালনা-পরিবেশনা-উপস্থাপনা ও সমগ্র প্রোজেক্ট সর্ম্পকে সামগ্রিক ধারণা এবং চিত্র উপস্থাপন করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর, কুমারেশ চন্দ্র বাউলিয়া। তাকে সহায়তা করেন প্রকল্পের হিসাবরক্ষক শুভ দেবনাথ, কবিএনএম এবং টিমের সকল সদস্য।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে