নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশনে চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই।

ভোলার চরফ্যাশনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে। চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাসুদেব কৃষ্ণ জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হারুন যাত্রী নিয়ে চরফ্যাশন আসে। রাত ৮টার দিকে হারুনের বাবার সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। রাত ১১টার দিকে পুনরায় হারুনকে ফোন করা হলে স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ পান। ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশার চালক হারুনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর