অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

বড়লেখায় মিছবাহ'র একক পৃষ্টপোষকতায় ও নিসচা'র ব্যবস্থাপনায় নব-নির্মিত মসজিদের শুভ উদ্বোধন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ'র একক পৃষ্টপোষকতায় ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় নব-নির্মিত বায়তুল আক্বসা জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী)। এসময় আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বড় পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি ডাক্তার আসিফ মুক্তাদির লিমন।

এ উপলক্ষে (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ২ টায় মৌলভীবাজারের বড়লেখায় তালিমপুর ইউনিয়নের হাকালুকি পশ্চিম গগড়া মহল্লাবাসীর আয়োজনে বায়তুল আক্বসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাকালুকি দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল, দক্ষিণবাজার রেলওয়ে জামে মসজিদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, ব্যবসায়ী মোস্তফা জামান আব্বাস, শামীম আহমদ, খসরুজ্জামান খসরু, মুরাদ আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচার সহ-সভাপতি আব্দুল আজিজ, পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, মাওলানা মাসুম আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুল আক্বসা জামে মসজিদের খতিব ওসমান গনী, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, এমরান আহমদ, সাদিকুর রহমান, ছায়দুল আহমদ ও পারভেজ আহমদসহ বায়তুল আক্বসা জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

পরে হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী) এর বিশেষ মোনাজাতের মাধ্যমে বায়তুল আক্বসা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রায় দেড় বছর পুর্বে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ হাকালুকি হাওরপাড়ে বন্যা দুর্গত পশ্চিম গগড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে তৎকালীন জরাজীর্ণ মসজিদটি চোখে পড়ে। মসজিদের মুসল্লীদের নামাজ আদায় করার কষ্ট নিবারণ করতে তিনি ঐ এলাকায় মসজিদ নির্মাণের ঘোষণা দেন। এলাকাবাসীসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় বায়তুল আক্বসা নামের দৃষ্টিনন্দন জামে মসজিদটি নির্মাণ হয়। মসজিদ নির্মাণ করে দেওয়ায় সেখানকার জনসাধারণসহ সকলেই তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও খবর