চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

কলমাকান্দায় ইউপি সদস্যর লাশ উদ্ধার

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 19-12-2023 01:50:43 pm


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায়  মতিউর রহমান (৬০) নামের এক সাবেক ইউপি সদস্যর লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার রামনথপুর এলাকার পতিত জমি থেকে এ লাশ উদ্ধার করে থানা পুলিশ। মতিউর রহমান উপজেলার পোগলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক মেম্বার ছিলেন। সে পোগলা ইউনিয়নের মূলগাও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।  


পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মতিউর রহমানের মোবাইলে ফোন আসে।  পরে দুইজন লোক মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়।  মতিউর রহমান বাড়ি ফিরতে দেরী হলে তার ছেলে বাবুল মিয়া তাকে খুজতে সকালে বাড়ি থেকে বের হন।  পরে লোক মারফত খবর পেয়ে রামনাথপুর এলাকায় গিয়ে একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন।  খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।  কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে। কিভাবে মারা গেছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Tag
আরও খবর