অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে লাঙ্গল মার্কার প্রচারণা

ছবি-দেশচিত্র

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট মোহাম্মদ আলী। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন। গতকাল ১৮ ডিসেম্বর সোমবার সন্ধায় মধুপুর উপজেলা চত্বর থেকে মিছিল সহকারে এ প্রচারণা শুরু করেন। মিছিলটি পৌর শহরের মার্কেট এলাকা, মধুপুর হাট ও কল্লোল সিনেমা হল হয়ে পুনরায় উপজেলা চত্বর প্রদক্ষিণ করে প্রার্থীর নিজ বাড়ি এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সার্জেন্ট মোহাম্মদ আলী নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং লাঙ্গল প্রতীকে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এ উৎসব মুখর নির্বাচনী প্রচারণার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মীর মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক, পৌর সভাপতি অভিজিৎ দেব, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাপার বিভিন্ন এলাকার নেতাকর্মী, ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের হেভীওয়েট প্রার্থী বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৮ মিনিট আগে