জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা


নরসিংদী সদর থানার শীলমান্দিতে এক অটোচালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার শীলমান্দি ইউনিয়নের গণের গাঁ গ্রামের মদনপুর- রায়পুরা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর গ্রামের ইমান আলীর ছেলে মোঃ কাউসার মিয়া (২৫)। সে একজন অটোরিকশা চালক বলে জানা যায়।

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই শরীফ তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে নাশতা শেষে অটোরিকশা নিয়ে বের হন তিনি। মদনপুর-রায়পুরা আঞ্চলিক সড়কের ৬ নম্বর ব্রীজের সামনে পৌঁছালে অপরিচিত কয়েকজন তার পথরোধ করে বুকে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্ব আহত করে অটোরিকশাটি সেখানে রেখে পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউসারের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Tag
আরও খবর