জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী মির্জা মিউজিয়াম লাইব্রেরী পরিদর্শন করেন সংসদ সদস্য: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুর পৌরশহরের মির্জাবাড়ীর কৃতি সন্তান মির্জা হবিবুর রহমানের আমন্ত্রণে  মির্জা আতাউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মির্জা মিউজিয়াম লাইব্রেরী পরিদর্শন করেছেন জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।


শুক্রবার বিকেলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মির্জা মিউজিয়াম লাইব্রেরিতে এসে পৌছলে লাইব্রেরির প্রতিষ্ঠাতা মির্জা আতাউর রহমান মন্ত্রী এম এ মান্নান কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। 


পরে মন্ত্রী এমএ মান্নান লাইব্রেরীটি ঘুড়ে দেখেন। এ ছাড়াও সেল্পে সাজানো দুর্লভ বইগুলো দেখে সন্তুোষ প্রকাশ করেন। এবং

পরিদর্শন বহিতে গুরুত্বপূর্ণ মন্তব্য লিপিবদ্ধ করেন। একজন বই সংগ্রাহক হিসেবে মির্জা আতাউর রহমানের মহত উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন-“পাঠাগার" হলো বই, পুস্তিকা ও অন্যান্য তথ্য সামগ্রির একটি সংগ্রহশালা, যেখানে পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক সেখানে পাঠ, গবেষণা কিংবা তথ্যানুসন্ধান করতে পারেন। তবে গ্রন্থাগারের মূল লক্ষ্য থাকে তথ্যসংশ্লিষ্ট উপাদান সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন, সমন্বয়  করা।


যে কাজটি মির্জা আতাউর রহমান বেগ সু-দীর্ঘকাল থেকে তিলে তিলে বই সংগ্রহ করে জগন্নাথপুর পৌরশহরের প্রাণ কেন্দ্রে মির্জা মিউজিয়াম ও লাইব্রেরী গড়ে তুলেছেন। 


এই মহতি কাজ মির্জা আতাউর রহমানের জীবনে বিশাল ত্যাগ এবং প্রাপ্তি ।তিনি তার দীর্ঘয়ু ও সফলতা কামনা করেন।


মির্জা মিউজিয়াম লাইব্রেরী পরিদর্শনকালে এসময়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মির্জা জুবায়ের জামান, মির্জা আহসানুর রেজা, পৌর যুবলীগ নেতা মির্জা আব্দুল ওয়াদুদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীক সভাপতি হাসান আদিল, মির্জা হামজা, মির্জা তামিম, মির্জা রুমেল, পৌর ছাত্রলীগ নেতা মির্জা আনিসুর রেজা, মির্জা তামজিদ, মির্জা রাহি  মির্জা মুশফিক আহমেদ, ছাত্রলীগ নেতা মির্জা ওহি, মির্জা মোতাহির, সাদী আহমদ, ইসলাম সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


Tag
আরও খবর