তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 03:46:39 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের কার্যালয়। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তিন দিনের সশস্ত্র সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি হলো। 


ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রোববার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মিসরকে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 


এদিকে ইসরায়েলের সেনাবাহিনী আজ সোমবার দাবি করেছে, যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী রকেট হামলা করেছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বাহিনী গাজায় আবার বিস্তৃত পরিসরে হামলা চালিয়েছে। 


এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া রকেটের জবাবে বর্তমানে গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিস্তৃত পরিসরে হামলা চালানো হয়েছে। 


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত তিন দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং বেশ কয়েকজন প্যালেস্টাইন ইসলামি জিহাদের সদস্য রয়েছেন। প্যালেস্টাইন ইসলামি জিহাদের নেতা খালেদ মনসুর ও তাইসির জাবারি হামলায় নিহত হয়েছেন। 


ইসরায়েলি বাহিনীর এই হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 


সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের দাবি, গত শুক্রবার থেকে ফিলিস্তিন প্রায় ৬০০ রকেট ও মর্টার নিক্ষেপ করে। আর হুমকি মোকাবিলায় পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে তারাও পাল্টা হামলা চালাচ্ছে। 


উল্লেখ্য, গাজায় ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবশেষ এ ধরনের হামলার ঘটনা ঘটল। সে সময় বেশ কয়েকজন ইসরায়েলি ও দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। 



আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৫ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে