সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

বিজয় দিবসের অনুষ্ঠানে নির্বাচনী গান!এক প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচনী গানে ডিসপ্লে চলাকালীন শিশু কল্যাণ জুনিয়র স্কুল

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে চলাকালে নির্বাচনী গান বাজিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, সকালে উপজেলা হেলিপ্যাড মাঠে স্থানীয় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা নৌকার পক্ষে একটি নির্বাচনী গানে ডিসপ্লে করে। এসময় গানটি কিছুক্ষণ মাইকে বাজানোর পর তা বন্ধ করে দেওয়া হয়।

এ সময় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন ও সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় শিশু কল্যাণ জুনিয়র স্কুলকে ২ হাজার টাকা জরিমানা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক। পরে শিশু কল্যাণ জুনিয়র স্কুলের পক্ষে সহকারী এক শিক্ষক অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক বলেন, উপজেলা পরিষদ চত্বর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে ওই প্রতিষ্ঠান নির্বাচনী গান বাজানোর সাথে সাথে তাদের থামিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

Tag
আরও খবর