চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

ছাতিয়ানতলীতে অনুষ্ঠিত হলো "বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৩"

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রামদয়াল খেলার মাঠে ১৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে "বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ" অনুষ্ঠিত হয়েছে । 


ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উক্ত ক্রিকেট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে অত্র বিদ্যালয়ের ২০০৩ সালের শিক্ষার্থী বনাম আল ইহসান বন্ধমহল । নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে টসে জিতে ৩৪ ওভার ব্যাটিং করে সব ওইকেট হারিয়ে ২৩৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ । বিপরীতে উক্ত রান তাড়া করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের জয় তুলে নেয় আল ইহসান বন্ধমহল । দুই দলের ক্রিয়া নৈপুণ্যে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা । উক্ত খেলায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ ক্রিড়াপ্রেমী নানাবয়সী অসংখ্য সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন । খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেয়া হয় এবং সকল খেলোয়াড়দের বিশেষ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয় ।


খেলার শুরুতেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা । স্বাধীন বাংলাদেশের তরুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা এবং শরীর ও মনকে অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড হতে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ।


আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে যেমন একদিকে ছোট বড় সকলের মাঝে সামাজিক সম্প্রীতির এক মেল বন্ধন রচিত হবে অন্যদিকে আগামী প্রজন্মের মধ্যে জন্ম নেবে খেলাধুলার প্রতি আগ্রহ ও স্বাস্থ্য সচেতনতা । 

আরও খবর