টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শ্রদ্ধা


পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর এদেশীয় রাজাকার-আলবদরদের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী জনযুদ্ধের পর বাংলার আকাশে লাল-সবুজ পতাকা উড়ানোর দিনটিকে উৎসবমুখরতায় উদযাপন করেছে আপামর চট্টগ্রামবাসী। দেশকে শত্রুমুক্ত করে সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য প্রাণ দেয়া সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে নগর পুলিশের একটি চৌকস দলের ‘গার্ড অব অনারের’ মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরপর চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর সংস্থার নবনির্বাচিত সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রণব রাজ বড়ুয়া, এম.এ. রাশেদ চৌধুরী, মো: নেজাম উদ্দীন, মো: মনসুর আলম, গাজী গোফরান, মো: জামশেদুল ইসলাম, মো: ফিরোজ উদ্দিন, আব্দুল মোমিন, নিজাম উদ্দিন, আতিকুর গোলদার ও রাফিকাসহ প্রমুখ।

তাছাড়া চন্দনাইশ সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন আবির।
Tag
আরও খবর