আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা বিএনপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2023 12:19:08 pm

© সংগৃহীত ছবি



আবারো হরতালের ডাক দিয়েছে বিএনপি। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এর আগে গত মঙ্গলবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অবরোধ কর্মসূচি শেষে এবার হরতালের ডাক দিল দলটি। 


রিজভী বলেন, প্রকাশ্যে দরকষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করার জন্য দেশটাকে মগেরমুল্লুক বানিয়ে ফেলেছে তারা। 


বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়ি ঘর, দোকানপাট বন্ধ রেখে ফেরারি করে, দেশের জনগণকে জিম্মি করে আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পায়তারা চলছে। 


তিনি বলেন, সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার পরিবারের লোকজন খাবার না পেয়ে কষ্টে দিন যাপন করছেন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ না থাকলেও গণভবন, আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে। আর জনপদগুলোতে নিজেরাই মারামারি, খুনাখুনি করছেন। মানুষ আর সহ্য করতে পারছে না।  


রিজভী বলেন, এই ভুয়া নির্বাচন বানচাল করবে দেশের ভোটাররা। কোনো সচেতন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে না। তাদের ভোট কেন্দ্রে বসে মাছি তাড়াতে দিন। 

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে