জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে শিশুদের ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ বছর থেকে ১১ বছর বয়সী সকল শিশুদের কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর নার্সারী স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, উপজেলার ৪০ হাজার শিশুদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে। সেই সাথে ঝরে পড়া শিশুদেরও নির্দিষ্ট দিনে টিকা দেওয়া হবে।

ডা: মধু সুধন ধর আরো বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুদেরকে জন্মসনদ নাম্বার দিয়ে সুরক্ষা অ্যাপসে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড করে রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।#

Tag
আরও খবর