চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে জালালাবাদ সম্প্রীতি কুটির হস্তান্তর।

লাখাইয়ে জালালাবাদ সম্প্রীতি কুটির হস্তান্তর।।

 লাখাইয়ে ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন এর মানবিক সহয়তার; সম্প্রীতি  কুটির " হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়  উপজেলার মানপুর গ্রামের হতদরিদ্র আবু সাইদ এর হাতে নবনির্মিত জালালাবাদ সম্প্রীতি কুটির এর চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বৃহত্তর সিলেটে বিভিন্ন উপজেলায় ঘর নির্মাণের যে মানবিক প্রকল্প গ্রহণ করা হয় সেই প্রকল্পের অংশ হিসেবে লাখাই উপজেলার হত দরিদ্র আবু সাঈদকেও একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। এই ঘর নির্মাণের কাজ সম্প্রতি শেষ হয়।  জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে আবু সাঈদের হাতে ঘরের মালিকানা হস্তান্তর করা হয়।

জালালাবাদ এসোসিয়েশনের ঢাকা কাওরান বাজার প্রধান কার্যালয়  থেকে ভিডিও কনফারেন্স ও টেলি কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ ভিডিও কনফারেন্সিং ঢাকা প্রান্ত থেকে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন   এসোসিয়েশনের সভাপতি  কয়েস সামী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, এসোসিয়েশনের সহ-সভাপতি  ও পুনর্বাসন উপ কমিটির আহবায়ক  জগলুল পাশা, সহ-সভাপতি ও সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, আজীবন সদস্য  মাহবুব আলম মালু ও আজীবন সদস্য এবং ঢাকা কলেজের ছাত্র  মোহাম্মদ সাদনান  তাজ আপন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ উপলক্ষে মানপুর এলজিইডি সড়কে পাশে দরিদ্র আবু সাঈদের বাড়িতে একটি অনাড়ম্বরপূর্ন  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য  ও লাখাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক মোঃ আব্দুল হান্নান। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য  তোফাজ্জল হক।  এছাড়া স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের পক্ষে মোঃ আব্দুল হান্নান association এর লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ জানালাবাদ অ্যাসোসিয়েশন এর এমন মানবিক ও জনকল্যাণমুখী   প্রকল্প গ্রহণ করায় এবং অসহায় আবু সাঈদকে উপহার দেওয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের তথা সংস্থার সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।জালালাবাদ অ্যাসোসিয়েশন এর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক এ আশাবাদ ব্যক্ত করেন অতিথি বৃন্দ।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ২০ মিনিট আগে