‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে।


বিজয় দিবসকে সামনে রেখে ১৬ ডিসেম্বর শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল থানা, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ ও তাদের অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পৌর শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


সকালে শ্রীমঙ্গল পৌর শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া উপজেলা পরিষদ মাঠে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় ভূষণ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tag
আরও খবর