এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বড়লেখায় কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেটের সকল অসুবিধা দূর করবো-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্ব জয় করতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের বড়লেখার কোয়াবের সদস্যদের মধ্যে থেকে যখন যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তখন আমরা গর্বিত হবো।কাঠালতলীর এবাদত হোসেন যখন জাতীয় দলে খেলে তখন আমরা গর্ববোধ করি। কোয়াব এসোসিয়েশন তোমাদের যেভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে আমরা আশা করছি তোমাদের মধ্যে থেকে শত শত এবাদত সৃষ্টি হবে।


শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব কোয়াব বড়লেখা'র আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখার ক্রিকেটের সকল অসুবিধা দূর করার চেষ্টা করবো এবং কোয়াব এসোসিয়েশনকে আরোও সম্মৃদ্ধ করবো।ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ অব কোয়াবের আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোয়াব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছায়দুল ইসলাম, সিপিএ'র প্রতিষ্ঠাকালীন সভাপতি লুৎফুর রহমান চুন্নু। এসময় জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কোয়াব সহ-সভাপতি জালাল আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোয়াবের প্রচার সম্পাদক রাসেল সাইফ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কোয়াবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ক্লাবের ক্রিকেটারবৃন্দ।

আরও খবর