শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর,  নাচোল, ভোলাহাট উপজেলার  সকল সাংবাদিকের  সাথে  মতবিনিময় করেছেন  গোমস্তাপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  সাবেক এমপি  ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  স্বতন্ত্র  প্রার্থী মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস। শুক্রবার (১৫ ডিসেম্বর)  বিকেল সারে ৪টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ  কার্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সাংবাদিক কল্যান তহবিল,  গোমস্তাপুর,  নাচোল, ভোলাহাট  এর সভাপতি আসাদুল্লাহ আহমদ  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।  সন্চালনা করেন সাংবাদিক  সারওয়ার জাহান সুমন।   গোলাম মোস্তফা বিশ্বাস  বলেন, আগামী নির্বাচন  গ্রহনযোগ্য  করতে মাননীয় প্রধানমন্ত্রীর  নির্দেশনা  মোতাবেক  সকলের অংশগ্রহণে নির্বাচন  হোক  এ বিষয়টি  সামনে রেখেই  আমি স্বতন্ত্র প্রার্থী  হিসেবে  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করছি। নির্বাচন  সুষ্ঠ করতে  সাংবাদিকদের  উল্লেখযোগ্য  ভূমিকার জন্য তিনি সহযোগিতা কামনা  করেন।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,  ডামি আর স্বতন্ত্র প্রার্থীর  মধ্যে  অবশ্যই  পার্থক্য আছে।   নির্বাচন অবাধ ও সুস্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ  করেন। বিগত দিনে এমপি থাকাকালীন  তিনি শিক্ষা,  বিদ্যুৎ  ও রাস্তাঘাট উন্নয়নে  কাজ করেছেন  বলে সাংবাদিকদের  জানান।  প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর তরফ থেকে তিনি কোন হুমকির  সম্মুখীন  হননি তবে তার সমর্থকদের হুমকি দেখানো হয়েছে  বলে তিনি অবহিত করেন। এজন্য সংশ্লিষ্ট  জায়গায় ৫ টি অভিযোগ  দেয়া হয়েছে।  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  সাংবাদিক  নুরুল ইসলাম বাবু,  নাহিদ ইসলাম,  গোলাম কবির, তাজাম্মুল হক আরাফাত,  শাকিল রেজা,  হাসানুজ্জামান ডালিম,  রবিউল ইসলাম,   জামিল হোসেন,   সারওয়ার জাহান সুমন,  নুর মোহাম্মদ,   আব্দুর রহমান মানিক,  মোহাম্মদ আলী,  ইমরান আলী,  আমিনুল ইসলাম  প্রমুখ। উপস্থিত ছিলেন,  সাংবাদিক  আব্দুস সাত্তার,  অলিউল হক ডলার,  আব্দুস সালাম তালুকদার,  মোঃ ইব্রাহিম,  জোহরুল হক  জোহির,  মনিরুল ইসলাম  দোয়েল,  তসিকুল ইসলাম,  শফিকুল ইসলাম  প্রমুখ।

Tag
আরও খবর