দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজের জন্য একটি কর্মমুখর ও শিক্ষণীয় পরিবেশ


বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজের জন্য একটি কর্মমুখর ও শিক্ষণীয় পরিবেশ 

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার"


বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজের জন্য একটি কর্মমুখর ও শিক্ষণীয় পরিবেশ তৈরি এবং শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়তার লক্ষ্যে বিগত প্রায় ১ বছর ধরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেগুলোকে একই প্লাটফর্মে "Town Centre" এর আদলে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়। এগুলো বাস্তবায়নের লক্ষ্যে সময়ে সময়ে উপজেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, এনজিও উদ্দীপন, বিআরডিএস, সুনামগঞ্জ মহিলা উন্নয়ন সংস্থার সাথে আলোচনা ও পরামর্শ করা হয়। উপজেলা সদরের আশে পাশে হাওরাঞ্চলে  ভরাট জমি না থাকায় অনেক স্থাপনার প্রয়োজন সত্ত্বেও করা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে শ্রদ্বেয় জেলা প্রশাসক, সুনামগঞ্জ স্যারের সাথে পরামর্শক্রমে বিশ্বম্ভরপুর উপজেলার থানার দক্ষিণ-পূর্ব পার্শ্বে সরকারি খাস খতিয়ানের ৬০ শতক (৩৮৫*৭৫ ফুট) জমি ১০ ফুট উচ্চতায় ভরাটের সিদ্ধান্ত নেয়া হয়। কম্প্যাকশন হলে স্থানীয় একজন আর্কিটেক্ট দিয়ে লে আউট ডিজাইন করে নিয়ে বিভিন্ন সরকারি অর্থায়নে এটির কাজ শুরু করা হয়। ডিসেম্বর, ২০২২ এ প্রজেক্টটির কাজ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে এর মাধ্যমে আনুমানিক ৪০-৫০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উপজেলা সদরের আশেপাশের  জনসাধারণের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠানসমূহ সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রাপ্ত যে কোন আয় উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অস্বচ্ছল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যয় করা হবে। 

বিগত ০৬ অক্টোবর তারিখে মান্যবর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্যার এবং জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন স্যার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মাননীয় সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ মহোদয় ইতোমধ্যে প্রজেক্টটির চলমান কাজ পরিদর্শন করেছেন এবং পরবর্তীতে শুভ উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 

যে সকল সার্ভিস এর অন্তর্ভুক্ত থাকবে-


* নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার

* সাইন্স ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার

* পাবলিক লাইব্রেরি ও ল্যাংগুয়েজ ক্লাব

* শিশু একাডেমি

* জিমনেশিয়াম

* বিউটি পার্লার

* সেলুন

* মার্কেট স্কয়ার

* রেস্টুরেন্ট

Tag
আরও খবর