অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বড়লেখায় নিসচা'র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চন্ডিনগর বড়গুল দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান পারভেজ, আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও এমরান আহমদ প্রমুখ। 

এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হযরত মাওলানা আব্দুল কাদির।

উল্লেখ্য, নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ, প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে তাছাড়া যথাযোগ্য মর্যাদায় দেশের প্রতিটি জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

আরও খবর