যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে তৃণমূল বিএনপি'র প্রার্থীর মতবিনিময়


বিশ্বনাথে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের" সাথে সোনালী আঁশ প্রতিকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -২ (বিশ্বনাথ-উসমানী নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক জাতিসংঘ মিশনে কর্মরত খানবাহাদুর ড. এ.এম. মান্নান খান আজ ১৩ ই ডিসেম্বর বুধবার বাদ সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মান্নান খান মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন, আর আমি নির্বাচিত হই, তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগরের চেহারাটা বদলে দিতে কাজ করবো।


তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি, আমিই নির্বাচিত হবো। কারণ আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনবিচ্ছিন্ন ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না।

তিনি আরো বলেন, আমার এই সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম.ইলিয়াস আলী আজ নিখোঁজ, তিনি কোথায় আছেন আমরা কেউ জানিনা। ইলিয়াস ভাই ফিরে আসবেন আমি প্রত্যাশা করি। ইলিয়াস ভাই এমপি হয়ে বিশ্বনাথ ওসমানী নগর ও বালাগঞ্জের যে উন্নয়ন করেছেন তা জনগনের হৃদয়ে আছে সর্বদা। আমি চাই এই আসনে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমি নির্বাচনে বিজয়ী হলে আমার প্রাপ্ত বেতনটাও আমি আপনাদের কল্যাণে বিশ্বনাথ ওসমানীনগরের জনগনের জন্য ব্যয় করবো এটাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি। 

তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপি'র সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট আয়েশা সিদ্দিকা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Tag
আরও খবর