বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

জুড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে নিসচা'র মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ীতে অটো রিক্সার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র গণমাধ্যমকর্মী ও প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা বড়লেখা উপজেলা শাখার  সহ-সভাপতি আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন শিশু তালহার পিতা স্কুল শিক্ষক মোস্তাকিম হোসেন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি আবুল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, অটোমোবাইল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাধাকান্ত দাস, সোহেল আহমদ, এনামুল হক, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ। 

শিশু তালহার পিতা মোস্তাকিম হোসেন বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। শিশু তালহাকে নিয়ে ১০ ডিসেম্বর বিকেলে হাটতে বেরিয়েছিলেন। কিন্তু বেপরোয়া অটো রিকশা তার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মোস্তাকিম হোসেনের বক্তব্যে সবার চোখ অশ্রুসিক্ত হয়। তিনি প্রশাসনের নিকট শিশু সন্তান হত্যার বিচার দাবি করেন।

আরও খবর