নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুই সক্রিয় সদস্য-কে গ্রেফতার করেছে র‍্যাব-৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিলেট।

গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ওই ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে এক  প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।

আটকৃতরা হলেন-মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও এলাকার মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন এবং শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সুত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ভিকটিম জহুরা পারভীন চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন দক্ষিণ বাজারস্থ  ইউসিবি ব্যাংকে যায়। ব্যাংক থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে ভিকটিমের নাক ও মুখে নিক্ষেপ করে। এতে ভিকটিম জহুরা পারভীন চৌধুরী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে, ভিকটিমের হিতাহিত জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানি মৌলভীবাজার এর একটি টিম শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে