হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নেটওয়ার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি প্রার্থী আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি পদ-প্রার্থী সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১২ ডিসেম্রাবর) রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সদস্য সাংবাদিক আজিজুর রহমান ডল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, সহসভাপতি মোখলেছুর রহমান লিখন, জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় জামালপুর সদর আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি পদ-প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, 'সমৃদ্ধ স্মার্ট জামালপুর গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে মনোনীত করেছেন। একটি স্মার্ট জামালপুর জেলা হিসেবে যা যা করার দরকার আপনাদের সাথে নিয়েই আমি এই কাজটি করবো।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।'

এসময় তিনি জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।'

আরও খবর