‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিনামূল্যে চিকিৎসা সেবা নিলেন ৪৬০জন রোগী 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শাদীমহল কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বেলে ১ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠিত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস চেকআপ এবং ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করা হয়।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বেে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এমএ সালাম, বিশিষ্ট সমাজসেবক আবু সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু,  দি নিউ লাইফ হসপিটাল শ্রীমঙ্গল এর আরএমও ডা. আব্দুল্লাহ আল-মামুন, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবীলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, জাতীয় মানবাধিকার সংস্থা ইডাফ এর  শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমরান হোসেন।

সংগঠন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের সনদ প্রদান করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পে ৪৬০জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৬০ জন ছানী রোগি ছিলেন। আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে এসব রোগির অপারেশন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থাটি যাত্রা শুরু করে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে