অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নাগরপুরে নৌকা'র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গয়হাটা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত



 টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলায় গয়হাটা ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে গয়হাটা ইউনিয়নে আলহাজ্ব মকবুল হোসেন মাদ্রাসা মাঠে ইউনিয়ন আ.লীগ কমিটি'র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে গয়হাটা ইউনিয়ন  আ.লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি ও তার সহধর্মিণী আরিয়া ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, উপজেলা কৃষক লীগ যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, গয়হাটা ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল খান, মহিলা আ.লীগ সভাপতি রেখা বেগম, সাধারণ সম্পাদক মিশু আক্তার সহ অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী বৃন্দরা।

আরও খবর