নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন শুরুর পরপরই পণ্ড করে দিলো পুলিশ

মৌলভীবাজারে  বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড করে ব্যানারে কেড়ে নিয়েছে পুলিশ। রোববার দুপুরে গভর্মেন্ট স্কুল এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা  বিএনপির আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রোববার দুপুর সোয়া ১২টার  দিকে শহরের গভর্মেন্ট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মী ও নাগরিক পরিবারের স্বজনদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী ও আইনজীবীরা অংশ নেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনসহ জেলা মহিলা দলের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়ার কিছুসময়ের পর সাদা পোষাকধারী  পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আয়োজকদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে ওই স্থান ত্যাগের নির্দেশ দেয় পুলিশ। তবে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করে। তখন পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।  

জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ ও জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্র ধর অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।  কিন্তু একপর্যায়ে সাদা পোষাক ধারী পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়। তিনি বলেন, প্রেসক্লাব মোড়ে আমাদের নির্ধারিত স্থান ছিল। এ স্থান উল্লেখ করে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন স্বাক্ষরিত পত্র পূর্বেই পুলিশ প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছিল। অথচ পোষাধারী পুলিশ সদস্যরা সকাল সাড়ে ১১ টা থেকেই প্রেসক্লাব  চত্বর এলাকায় পুলিশ ছিল। সেখানে পুলিশ দাঁড়াতেই দেয়নি। পরে আমরা গভর্মেন্ট স্কুল সড়কের সামনে শান্তিপূর্ণ মানবন্ধন শুরু করলে সেখানে কিছুসময় পর  পুলিশ এসে বাধা দেয় এবং জেলা বিএনপির ব্যানার কেড়ে নিয়ে যায়।

এদিকে একই সময়ে জেলা বিএনপির মানববন্ধন পন্ড হয়ে যাওয়ার খবর পেয়ে  মিথ্যা গায়েবী মামলায় জেলা কৃষক দলের নেতাকর্মীদের  গ্রেফতারের প্রতিবাদে শহরের কুসুমবাগ পয়েন্ট এলাকায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে মৌলভীবাজার জেলা কৃষক দল। জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক  আব্দুল করিম ঈমানি,আনোয়ারুল ইসলামসহ গায়েবি মামলার গ্রেফতার হওয়া  পরিবারের স্বজনেরা।জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সাদাপোশাকধারী পুলিশ  বাধা দিয়ে পণ্ড করে দিয়েছেন। জেলা বিএনপির মানববন্ধনের ব্যানার টিও কেড়ে নিয়ে গেছেন। যা কোনো গনতান্ত্রিক রাষ্ট্রে আচরণ তা হতে পারে না। ময়ুন বলেন, বাংলাদেশের   মানবাধিকার এখন ধানখেত, পাটখেতে আশ্রয় নিয়েছে। মানবাধিকার এখন একটি দলের জন্য। বিরোধী দলের জন্য কোনো মানবাধিকার নেই।

চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিনা ভোটের সরকার আগামী ৭ জানুয়ারি আরেকটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। আবার একদলীয় নির্বাচন করতে চাচ্ছে। এই নির্বাচন জনগণ কে সাথে নিয়ে প্রতিহত করা হবে।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে