জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

২৫টি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ঐক্যজোট "এ্যাবজার"-এর আত্ম:প্রকাশ

"এ্যাবজার"-এর আত্ম:প্রকাশ



২৫টি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ঐক্যজোট "এ্যাবজার"-এর আত্ম:প্রকাশ

গতকাল সোমবার, ১০ অক্টোবর, ২০২২ইং তারিখে দেশের বেশকিছু সাংবাদিক সংগঠনের জাতীয় ঐক্যমতে, সাংগঠনিক শক্তি ও দক্ষতা বৃদ্ধিসহ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রাপ্তি এবং এক মঞ্চে দাঁড়িয়ে সকল সাংবাদিকদের কল্যাণ-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। 


যখন বাংলাদেশের সাংবাদিকতা বানিজ্যিক প্রতিষ্ঠানে প্রতিপন্ন যা কোনো ভাবেই পৃথিবীর কোনো জাতির জন্য কাম্য নয়। সাংবাদিক তথা জাতির বিবেক, একটি জাতীয় সম্পদ যা অধুনায় একশ্রেণীর নীতিহীন ব্যবসায়ী পেশাজীবী মানসিকতা সম্পন্ন সংঘবদ্ধ গোষ্ঠীর হাতে দীর্ঘদিন ধরে বানিজ্যিক অঙ্গ-প্রতিষ্ঠান হিসেবে জিম্মি। তারা সাংবাদিকদের কলমকে ব্যবসার আইটেম বানিয়ে নিজেদের কাজে ব্যবহার করে চলেছে। বানিজ্যিক প্রয়োজনে তারা রাজনীতির গোলামী থেকে নীতিহীন হতে বাধ্য করে, বাস্তবতা ও দেশপ্রেমকে বাদ দিয়ে অর্থনৈতিক চিন্তা ধারায় সাংবাদিকতার দোকানদারী করা থেকে শুরু করে সাধারণ মানুষ ও সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফায়দা লুটে চলেছে।


এমতাবস্থায় গতকাল ১০ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় এক সাংবাদিক সমন্বয় বৈঠক রাজধানীর সোহরাওয়াদী উদ্যাণের শিখা অনির্বাণ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজার হাজার তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রিয় নেতা আহমেদ আবু জাফর। 


বানিজ্যিক কারণে নৈতিকতার অবক্ষয়ে নিমজ্জিত বলে সাংবাদিক আজ সমাজের চোখে অচ্ছুৎ সম্প্রদায় হবার পথে। ইদানিং কালে সারাদেশে প্রতিদিন অগণিত সাংবাদিক নিরাপত্তাহীন জীবন যাপন করছেন। এছাড়াও লাঞ্ছিত, হামলা মামলা, লোভ লালসার শিকার হ‌ওয়া থেকে গুম এমনকি খুন‌ও হচ্ছেন সাংবাদিক। মাঠ পর্যায়ের সাংবাদিকদের পথেঘাঁটে, ঘরেবাইরে অবৈধ ক্ষমতার কাছে প্রতিহত হতে হয়, ওদিকে অশুভ শক্তির প্রভাবে সরকারকে দিয়ে তৈরি করা অনেক নতুন নতুন আইনের নামে চলছে সাংবাদিকদের টুটি চেপে ধরা। 


একথা অনস্বীকার্য যে সাংবাদিক যদিও জাতির চতুর্থ স্তম্ভ, তাঁরা যদি সত্যিকারার্থে জাতির বিবেকের জায়গাটি পেতো তাহলে কোনো ভাবেই বাংলাদেশ পৃথিবীর কাছে অন্যতম দুর্নীতিগ্ৰস্ত দেশ বলে প্রমাণিত হতে ফুরসৎই পেতো না। 


আজ চলমান নীতিনির্ধারকদের বুলডোজারের নীচে পরে সাংবাদিক যেনো কলুর বদল, গণমাধ্যমে তিরস্কৃত। সরেজমিনে দেখা যায়, বর্তমানে এক শ্রেনীর সাংবাদিকদের কিনে নিয়েছে বড়ো বড়ো মিডিয়া মোটা অংকের বেতন-ভাত সহ বিভিন্ন সুবিধা দিয়ে আর বাকিরা যারা সংখ্যায় অধিকাংশ এবং আসলে মাঠপর্যায়ে কাজ করেন, মূলতথ্য সংগ্রহ করে নিউজ দাঁড় করেন দেশ ও জাতির স্বার্থে তাঁদের সাথেই চলছে প্রতারণা, সরকারি আমলাদের নৈতিকতার মানহীনতার কারণে!


এসব থেকে মুক্তিকামী বেশকিছু সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা তাই রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরে তৃণমূল ও প্রকৃত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে চলেছেন সমাধানের লক্ষ্যে। তাঁরা তৃণমূলদের পাশে দাঁড়িয়ে, সংগঠিত হয়ে সাংবাদিকতার মূল ধারায় ফিরে যাওয়ার মুক্তির যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সারা দেশে। আজকের অনুষ্ঠিতব্য সোহরাওয়ার্দী উদ্যানের খোলা আকাশের নিচের বৈঠকটি ছিলো সেই সুত্রের সাংবাদিক ও সাংবাদিক নেতাদের একটি মিলনমেলা।


উক্ত বৈঠকে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে জাস্টিজ ফর জার্নালিস্ট মহাসচিব শাহিন বাবুকে আহবায়ক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে সদস্য সচিব এবং বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মমিন আনসারীকে যুগ্ম-আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। আগামি ৩ মাসের মধ্যে জোটের পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


মোঃ আলতাফ হোসেন, চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা, মো: ফরিদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব, বি এম আশিক হাসান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ, খন্দকার আছিফুর রহমান ও মোঃ সুমন সরদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, মোঃ সাইফুল ইসলাম রনি, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ, খান সেলিম রহমান, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, এসকে দোয়েল, মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, মোহাম্মদ মাসুদ, ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি,আলহাজ্ব, জাকির হোসেন, ৬৪ জেলা সাংবাদিক ফোরাম, এস এম ফয়েজ নোয়াখালী সাংবাদিক ফোরাম-এনজেএফ, ঢাকা, মোঃ সাইফুল্লা খান বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব, সাহেল আহমেদ সোহেল ও মোঃ নাজমুল হাসান, 

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম, মোঃ সোহেল রানা বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ, ডাঃ নুরুল ইসলাম আকন্দ ও আবদুল্লাহ আল নোমান, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এ মান্নান ও দেলোয়ার হোসেন, ঢাকা প্রেসক্লাব। মোরশেদুল আলম চৌধুরী, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ, এস এম জিয়া হায়দার, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, মীর মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, ঢাকা মহানগর প্রেসক্লাবে সভাপতি জিএস পিন্টু ও মনজুর হোসেন ঈশা, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন প্রমূখ ২৫টি সাংবাদিক সংগঠনের চেয়ারম্যান/ মহাসচিব/সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়ে সভায় সর্ব সম্মতিক্রমে "এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার নামে এই বৃহত্তর ঐক্যজোটের ঘোষণা করেন।


এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন সবসময় সাংবাদিকদের স্বার্থরক্ষার পাশাপাশি সংগঠন সমুহের স্বার্থরক্ষায় কাজ করবেন এই মর্মে অঙ্গীকার করেন। এদিকে দেশের হাজার হাজার সংবাদকর্মীররা বিভিন্ন গণমাধ্যম ও নিউজ মিডিয়ায় এই ঐক্যজোটের খবর জানতে পেরে তাদের আন্তরিক অভিনন্দন ও সাধুবাদসহ সম্মতি জানান।


Investigation Agency

আরও খবর