যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

পাটুরিয়া - দৌলতদিয়া নৌরুটে রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ।

পাটুরিয়া - দৌলতদিয়া নৌরুটে রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ।


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছেঘন কুয়াশার কারণে। এরই মধ্যে মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে দুইটি ফেরি ঘন কুয়াশার কারণে ঘাট খুঁজে পাচ্ছে না।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ১ টার সময় এ  রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রোববার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট কেরানী মোঃ আমিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। কুয়াশার কারণে ছোট-বড় ২ টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে।


যশোর থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার আমিন বলেন আমরা রাত সাড়ে বারোটার দিকে ঘাটে এসে দেখি কুয়াশার কারণে ফেরি বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকার কারণে আমরা ঘাট পার হতে পারছি না। এতে আমাদের অনেক লস হচ্ছে।

কথা বলে আরেক নারী যাত্রী তিনি বাচ্চাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কালোখালি থেকে । বাচ্চাদের নিয়ে শীতের রাতে খুবই কষ্টে রাত পার করেছি ।এখন সকাল হয়েছে কুয়াশা কমে নাই এইজন্য ফেরি বন্ধ রয়েছে এতে খুবই কষ্ট পোহাতে হচ্ছে।

তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে ,ঘন কুয়াশা কেটে গেলেই  ফেরিগুলো স্বাভাবিকভাবে ছেড়ে যাবে ।

এবং আমাদের আরও ফেরি ছাড়তে সমস্যা হয় চ্যানেল গুলো মাঝে অসংখ্য ডুবচর রয়েছে এজন্যই ফেরি গুলো আটকে যায়।

আরও খবর