তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রবাসের বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুর রহমান মিলনের এজাহিকাফ এওয়ার্ড অর্জন


প্রবাসে সুষ্ঠু ধারার রাজনীতিতে বিশেষ অবদানের জন্য  সেন্ট্রাল ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি মাহবুবুর রহমান মিলন এজাহিকাফ ’২০২১ অ্যাওয়ার্ড বিজয়ী হলেন।খবর বাপসনিউজ।



এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশনের (এজাহিকাফ) ২৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব” শীর্ষক আলোচনা, এজাহিকাফ এওয়ার্ড ২০২১ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান ১০’ই অক্টোবর’২০২২, সোমবার বিকালে কাকরাইলের ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি। 


উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মূভি সম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি,  দৈনিক নবচেতনা সম্পাদক ও প্রকাশক লায়ন সাখাওয়াত হোসেন, বিশিষ্ট লেখক, সমাজসেবক ও শিক্ষাবিদ কামরুন নাহার হারুণ, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এম এ মানিক কলেজের প্রতিষ্ঠাতা এম এ মান্নান। স্বাগত বক্তব্য রাখেন এজাহিকাফের মহাসচিব সালাম মাহমুদ, উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাঈল এবং সভাপতিত্ব করেন এজাহিকাফের সভাপতিমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।



উল্লেখ্য যে, দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে এজাহিকাফ ২০২১’য়ে এবার ভূষিত হলেন প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিক মাহবুবুর রহমান মিলন। 



উক্ত অনুষ্টানে সবাইকে স্বাগত জানান এজাহিকাফ যুগ্ন মহাসচিব মির্জা ইকবাল আলমগীর, উদযাপন কমিটির আহ্ববায়ক বাদল আহমেদ, সদস্য সচিব ও সাংবাদিক হামিদ মোহাম্মদ জামাল।



অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সূপ্রীম কোর্টের ডেপুটি এটর্ণি জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম, এজাহিকাফ সভাপতিমন্ডলীর সদস্য বিপ্লবী কবিরত্ন মোহাম্মদ আবদুল মালেক, সভাপতিমন্ডলীর সদস্য যথাক্রমে  দেওয়ান হাবিবুর রহমান, কবি হাসনাইন সাজ্জাদী এবং কামরুল হাসান সউদ।



মাহবুবুর রহমান মিলন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্হান করায় তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহন করেন তার জ্যেষ্ঠ পুত্র মিজানুর রহমান বাপ্পী।


এজাহিকাফ  ২০২১ অ্যাওয়ার্ড  বিজয়ীদের স্বাগতম ও ভালবাসা জানিয়েছে এজাহিকাফের সকল গুনমুগ্ধ ভক্ত ও শুভাকাঙ্কীগন।

Tag
আরও খবর