জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে সিরাজদিখানে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার-২০২৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে "ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার-২০২৩" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯  ডিসেম্বর ২০২৩) বিকেল ৩ ঘটিকায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীসহ মোট ২৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঝিকুট ফাউন্ডেশন মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান (নয়ন) এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর কলেজের অধ্যক্ষ মো. সফিউদ্দিন হাওলাদার, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মো. জহুরুল হক, আলি আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন চান মন্ডল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার।


অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন - বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো. সোহান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থী পূজা দেবনাথ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার,রিক্তি দাস, তপু রায়হান, সামিয়া আক্তার, মীম আক্তার, ইসরাত জাহান ইভা এবং সাদিয়া আলম । মালখানগর কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুমতাহিনা, মহিমা দেওয়ান, সুমাইয়া আক্তার, সাদিয়া ইসলাম, অথৈ আক্তার তানিসা এবং মো. ফাহিম । আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী লায়সা আক্তার এবং ফারহানা আক্তার মিম ।  ইসলামপুর কামিল মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মালিহা বুশরা ত্বহবা এবং মারজিয়া আক্তার।

আরও খবর