শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইইউকে একত্রে কাজ করতে হবে: শি জিনপিং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2023 08:08:28 am

চীনের নেতা শি জিনপিং বলেছেন, বেইজিং এবং ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বব্যাপী শাসন ও বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই একত্রে কাজ করতে হবে। খবর তাসের।

বেইজিংয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সাথে বৈঠককালে শি জিনপিং বলেন, ‘বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের। এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়নে বৃহত্তর অনুপ্রেরণা প্রদান করতে হবে। আমাদেরকে বিশ্ব শাসনের নেতৃত্ব দিতে হবে এবং এটিকে সমর্থন দিতে হবে।’

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শি জিনপিং উল্লেখ করেন যে বিশ্ব ‘বড় ধরনের পরিবর্তন’ প্রত্যক্ষ করছে।

চীনা নেতা জোর দিয়ে বলেন, চীন এবং ইইউ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে এবং বিশ্বায়নকে সহজতর করতে মূল বাজার হিসাবে কাজ করে।

রাষ্ট্র প্রধান উল্লেখ করেন, ‘চীন-ইউরোপীয় সম্পর্ক সারা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে।’

 ইইউ-চীন শীর্ষ সম্মেলন সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে, শীর্ষ সম্মেলনটি দুই দিন ধরে চলার কথা থাকলেও ইউক্রেনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র মতবিরোধ ইউরোপীয় পক্ষকে তা সংক্ষেপ করতে বাধ্য করেছিল।

আরও খবর