‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে এসএসসি পাশ করা তরুণ রায়হান ক্যাপসিকাম চাষ করে সফল, স্বপ্ন দেখছেন স্বাবলম্বি হওয়ার

বিদেশি সবজি ‘ক্যাপসিকাম' ও 'স্কোয়াশ' চাষে লাভবান চাষী রায়হান আহমেদ



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো বিদেশী সবজি ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষে সফল হয়েছেন এসএসসি পাশ তরুণ রায়হান আহমেদ।

২০১৭ সালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ থেকে রায়হান আহমদ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে মতিগঞ্জস্থ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছিলেন।

প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার পর করোনাকাল শুরু হয়। এরপর থেকে রায়হানের পরিবারে নেমে আসে আর্থিক চাপ। পড়ালেখার খরচসহ পরিবারের দায়-দায়িত্ব রায়হানের কাঁধে আসে।

সংসারের হাল ধরতে গিয়ে বাদ দেন পড়ালেখা। যোগ দেন কৃষিকাজে। প্রথমে মৌসুমি ফসলসহ অন্যান্য চাষে মনোনিবেশ করেন।

রায়হান ইউটিউব দেখে ক্যাপসিকামের চাষ করার সিদ্ধান্ত নেন। অর্থনৈতিক অসচ্ছলতা দূর করতে শুরু হয় তার নতুন পথচলা। বিদেশী সবজি ক্যাপসিকাম, স্কোয়াশ, শাম্মামসহ করলা, কাকরুল, সিমসহ ইত্যাদি মৌসুমি সবজি চাষ শুরু করেন।

মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি চাষে সফল হয়ে সবজি বিক্রি করে লাভবান হতে শুরু করেন। এখন ব্যাপক পরিসরে চাষ করে স্বাবলম্বি হওয়ার স্বপ্ন তার।

রায়হানের পিতার নাম গিয়াস উদ্দিন, মাতার নাম নাসরিন বেগম। তার তিন ভাই ১ বোন। বিদেশি সবজির পাশাপাশি রায়হান অন্যান্য সবজির চাষও করেন।

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খলিলপুর গ্রামের কৃষক মৃত গিয়াস উদ্দিনের ছেলে রায়হান আহমদ

ইতোমধ্যে ক্ষেতের সবজি বিক্রি করে লাভবান হয়েছেন। আগামীতে আরও ব্যাপক চাষ ও সবজি বিক্রি করে স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন এই তরুণ। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরজমিন   খলিলুলপুর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকের পাঁচ শতক জমিতে এখন ৫৫০টি 'সুইট বিউটি' জাতের ক্যাপসিকাম গাছ রয়েছে। প্রায় দুই ফুট উচ্চতার প্রতিটি গাছেই ৭ থেকে ১০টি সবুজ ক্যাপসিকাম ঝুলছে। চাষি রায়হান আহমদ একুশে সংবাদ ডটকম-কে জানান,  ইউটিউব দেখে বিদেশি সবজি চাষের উদ্যোগ নেন তিনি।

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো লালতির কোম্পানী থেকে ২ পেকেট বিজ সংগ্রহ করে শ্রীমঙ্গল কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষ করছেন এই তরুণ। ক্যাপসিক্যাম ক্ষেতে আসা দর্শনার্থী কবির হোসেন বলেন, নতুন একটি ফল চাষ হয়েছে শুনে এখানে এসেছি। এ ফল আগে আমরা কোনোদিন দেখিনি। বিদেশি এ ফল আমাদের শ্রীমঙ্গলে চাষ হচ্ছে, দেখে খবই ভালো লাগছে।

২৩ বছরের তরুণ রায়হান আহমেদ জানান, পাঁচ শতক জমিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ক্যাপসিকামের বীজ রোপণ করেন তিনি। মাত্র ১০ দিনের মাথায় বীজ থেকে চারা বের হয়ে আসে। কৃষি অফিস থেকে বিনামুল্যে বীজ ও সার পেয়েছেন তিনি। তাছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শও পাচ্ছেন বলে জানান তিনি। ক্যাপসিকাম চাষের জন্য বাঁশ, পলিথিন ও নেট দিয়ে রায়হান একটি শেড নির্মান করেছেন। এই শেডের চারদিকে নেট, উপরে পলিথিন ও সিমেন্টের পিলার ব্যবহার করেছেন।

যুবক রায়হান আরও বলেন, সবজি চাষ করতে বাঁশ, নেট, পলিথিন, শ্রমিক খরচসহ বাগান গড়ে তুলতে আমার মোট খরচ হয়েছে ৫ হাজার টাকা। ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। এ পর্যন্ত আমি দুই ধাপে বাজারে ২০০ টাকা কেজি দরে ক্যাপসিকাম বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা পেয়েছি। আশা করছি আগামী এক বছর পর্যন্ত ক্ষেত থেকে ক্যাপসিকাম উত্তোলন করতে আরও দুই লাখ টাকা বিক্রি করতে পারবো। 

কৃষক রায়হান জানান, বিষমুক্ত এ

ক্যাপসিকাম চাষে পোকা-মাকড় থেকে রক্ষার জন্য হলুদ ট্র্যাপ ও মানবদেহের জন্য ক্ষতিকর নয় এমন স্প্রে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে জৈবসার। ঝড়-বৃষ্টি, পোকা-মাকড় ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নেট, পলিথিন দিয়ে এমন শেষ তৈরি করা হয়েছে।

কৃষিবিদরা বলেন, ক্যাপসিকাম এ দেশে সবার কাছে মিষ্টিমরিচ নামে পরিচিত। এ মরিচের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে সাধারণত এর ফল গোলাকার ও ত্বক পুরু হয়। ক্যাপসিকাম সবুজ, লাল, হলুদ, ও বেগুনি রঙের হয়ে থাকে। এ মরিচ ঝাল নয়, আবার চিনির মতো মিষ্টিও নয়। মরিচের ঘ্রাণ আছে। তাই সালাদের জন্য এ মরিচ খুবই উপযুক্ত। ক্যাপসিকামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিংক রয়েছে। এর কাঁচা ফল সালাদ হিসেবে খুবই মুখরোচক ও পুষ্টিকর। তাছাড়া ক্যাপসিকাম রান্না করে সবজি হিসেবে খাওয়া যায়। পুষ্টি উপাদান সরবরাহ করার পাশাপাশি ক্যাপসিকাম দেহের রোগ প্রতিরোধ ও নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে।

শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের জামসী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান জানান, 'মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে খলিলপুর গ্রামে ক্যাপসিকামে চাষে সফল হয়েছেন তরুণ রায়হান। শ্রীমঙ্গলের মাটি, আবহাওয়া, জলবায়ু সবকিছুই ক্যাপসিকাম চাষের উপযোগী। তাই কৃষকদের উদ্বুদ্ধ করে আরো প্রদর্শণী প্লট স্থাপনের মাধ্যমে ক্যাপসিকাম চাষ বাড়াতে আমরা কাজ করছি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন জানান, ক্যাপসিকাম উচ্চমূল্যের এ ফসল চাষ করে স্বল্প সময়ে অধিক ফলন ও ভালো দাম পেয়ে জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়েছেন রায়হান আহমদ। বেকার ও অলস সময় অতিবাহিত না করে যাদের সামান্য জমি আছে, তাতে ক্যাপসিকামসহ বিভিন্ন লাভজনক সবজি আবাদ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন, এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বাজারে বিক্রি করে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনা সম্ভব। তিনি আরও বলেন, ক্যাপসিকাম উচ্চমূল্যের একটি ফসল। এ উপজেলায় বাণিজ্যিকভাবে এ ফসল চাষ করে সাফল্য লাভ করা যাবে। চাষীদের উপজেলা কৃষি অফিস থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। বাজারে দাম ও চাহিদা ভালো হওয়ায় এ উপজেলায় আগামীতে ক্যাপসিকামের চাষ আরো বাড়বে বলে আশা করেন তিনি।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে