অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আল-কারীম ইসলামী একাডেমিতে অভিববাক সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের সনামধন্য আল- কারীম ইসলামী একাডেমি মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 



 বুধবার (৬ ডিসেম্বর)  সকাল ৯ টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগন্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের চৌধুরীর বাড়ির দরজায় অবস্থিত অত্র মাদ্রাসা ক্যাম্পাসে কোরআন তেলওয়াতের মাধ্যমে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো: জাকির হোসেনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগন্জ কারামতীয়া ফাজিল মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ভবানীগন্জ ইউপি সদস্য হুমায়ুন কবীর।



উক্ত মাদ্রাসায় হেফজ বিভাগ এবং নূরানী ক্যাটাগরীতে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান নিশ্চিত করা হয় বলে জানান মাদ্রাসা কতৃপক্ষ। 



অভিভাবকরা জানায়,অত্র মাদ্রাসায় পরিবেশ ভালো এবং  আন্তরিকতার সাথে  পাঠদান দেওয়া হয়। আমাদের সন্তানের লেখাপড়ায় মনোযোগী এবং পড়াশোনা ভালো করছে। 


অনুষ্ঠানে অতিথিরা অভিবাবক ও শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন।



ইতিমধ্যে হেফয,নূরানী ক্যাটাগরিতে সুন্দর পাঠদানের মাধ্যমে সবার নজর কেড়েছে এই মাদ্রাসা। 


 এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মো: শাহাব উদ্দিন, অভিবাবক,শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে