‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে অটোরিক্সার জন্য গলাটিপে হত্যা করা হয় রিক্সা চালককে, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুন আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করার ২৪ ঘন্টা পর খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ খুনের সাথে জড়িত থাকায় এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া (সোনাপুর) এলাকার আবারক মিয়ার ছেলে সুজন মিয়া (৪৫)। 

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিসুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ জানান,আসামী সুজন মিয়াকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে সে পুলিশের নিকট খুনের ঘটনা স্বীকার করে সে জানায়, গত ২৮ নভেম্বর শহরের মুন আবাসিক হোটেলে আসামী সুজন মিয়া ও হত্যাকান্ডের শিকার ব্যক্তি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কলেঙ্গা এলাকার ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২) হোটেলের একটি রুম ভাড়া নেয়। পেশায় বাবুর্চি সুজন মিয়া মূলত রিক্সা চালক ইন্তাজের ব্যাটারী চালিত আটোরিক্সা নিজ হেফাজতে নিয়ে বিক্রয়রে উদ্দেশ্যে ইন্তাজ মীরকে প্রলোভন দিয়ে হোটেলে এনে দুই দিন পর ঘুমের মধ্যে শ্বাসরোধে হত্যা করে। পরে সে লাশ পালং এর নিচে লুকিয়ে রেখে গত ৩০ নভেম্বর হোটেল থেকে ম্যানেজারকে তার সাথী আগে চলে গেছে বলে চাবি সমজিয়ে দিয়ে হোটেল থেকে চেক আউট করে চলে যায়। ওই সময় হোটেল বয় কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজায় তালা মেরে দেয়। 

গত ৪ ডিসেম্বর সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে এক জন পুরুষের অর্ধ গলিত লাশ দেখতে পান হোটেলের পরিচ্ছন্নতাকর্মী রুজিনা আক্তার। পরে পুলিশ লাশ উদ্ধার করে, এসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল মৌলভীবাজার থেকে এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে লাশ পচনের কারণে আঙুলের চাপ ম্যাচ করেনি। 

এ ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল হোটেলের রেজিস্টার খাতায় সুজনের নাম ঠিকানা ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পুলিশ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে আটক করতে সক্ষম হয়। এসময় আসামী সুজন মিয়ার স্বীকারোক্তিতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের সিন্দুরখান রোডের কাকিয়ারপুলের নিকট সবুজ মিয়ার ভাড়াটিয়া গাড়ী চাজিং গ্যারেজ হইতে ভিকটিম ইন্তাজ মীরের ব্যবহৃত ব্যাটারি চালিত আটো রিক্সা উদ্ধার করা হয়। এছাড়া আসামীর নিকট হইতে ভিকটিমের ওয়ালটন মোবাইল ফোন ও কাপড়চোপড়ও উদ্ধার করা হয়।

প্রেসব্রিফিং-এ এসময় উপস্থিত ছিলেন,অফিসার ইনজার্চ জাহাঙ্গীর হোসেন সরদার,ওসি (তদন্ত ) আমিনুল ইসলাম,ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে